1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

‘বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭২ Time View

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। আর যে দুজনের অবস্থান জানা আছে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। নূর চৌধুরীকে কানাডা সরকার কোনো রাজনৈতিক আশ্রয় দেয়নি। তবে সে দেশের সুপ্রিম কোর্টের রায়ের কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাউকে তারা ফেরত দেয় না। তবে আমরা আশাবাদী কূটনৈতিক ও আইনগত মাধ্যমে আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে পারবো। আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্র আগের চেয়ে পজিটিভ কন্ডিশনে আছে। আমরা তাকে ফিরিয়ে আনা নিয়ে আশাবাদী।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারা ছিলো তা উদঘাটনে কমিশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিশনে কারা থাকবে এবং এর কার্যপরিধি কি হবে তা নিয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন। তবে কমিশনের আওতায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ