1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সুবিধাভোগীরা আর কোনো সুবিধা নিতে পারবেন না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ৪১ Time View

যেসব ঋণখেলাপি শতকরা ২ ভাগ ডাউন পেমেন্টের সুবিধা নিয়েছেন তারা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আর কোনো ব্যাংক থেকে ঋণ সুবিধা নিতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন আদালত।

আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার শামীম খালেদ ও মো. মনিরুজ্জামান।

এর আগে ২ শতাংশ সুদ জমা দিয়ে ১০ বছরের জন্য ঋণ পুনঃ তফসিলের জন্য গত ১৬ মে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। ২১ মে হাইকোর্ট এক আদেশে বাংলাদেশ ব্যাংকের এই প্রজ্ঞাপনের কার্যকারিতার ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে এই স্থিতিবস্থার আদেশ বাড়ানো হয়। আপিল বিভাগ গত ৮ জুলাই এক আদেশে শর্ত সাপেক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এরই ধারাবাহিকতায় গত ২৩ জুলাই হাইকোর্ট এক আদেশে ১৬ মে জারি করা প্রজ্ঞাপন নিয়ে রুল জারি করেন। আজ এই রুল নিষ্পত্তি করে আদেশ দেন। এছাড়া আগামী ১৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ