1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

আমাজন রক্ষায় এগিয়ে এলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, দিচ্ছেন ৫০ লাখ ডলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
  • ৯২ Time View

সম্প্রতি মুক্তি পাওয়া ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ বিশ্বজুড়ে দারুণ সাফল্য পেয়েছে। এখনও বক্স অফিসে সিনেমাটি শীর্ষে। তবে এই সাফল্যে ভেসে যাননি এর নন্দিত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তার পরিবেশচেতনা ঠিকই জাগ্রত আছে।

দাবানলে ক্ষতিগ্রস্ত ‘পৃথিবীর ফুসফুস’খ্যাত আমাজনের সংরক্ষণে তার প্রতিষ্ঠান আর্থ অ্যালায়েন্স এগিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির পক্ষে তিনি ৫০ লাখ ডলার সাহায্যের অঙ্গিকার করেছেন।

জুলাই মাসে দ্য লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন সংযুক্ত হয়ে যায় আর্থ অ্যালায়েন্স’র সঙ্গে। পৃথিবীর জলবায়ু ও পরিবেশ পরির্তন মোকাবিলায় জরুরী ভিত্তিতে কাজ করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য।

হলিউড তারকা লিওনার্দো তার দুই বন্ধু লরিন পাওয়েল জবস এবং ব্রিয়ান শেথকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আর্থ অ্যালায়েন্স’র ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই অর্থ আমাজন সংরক্ষণের জন্য স্থানীয় ৫টি প্রতিষ্ঠানকে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ