1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ওয়াসফিয়া নাজরীনের এভারেস্ট জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মে, ২০১২
  • ১৩৮ Time View

বাংলাদেশের আরেক পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন। শনিবার  পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা ফেলেন তিনি।

নাজরীন দ্বিতীয় বাংলাদেশি নারী ও চতুর্থ বাংলাদেশি যিনি এভারেস্টের চূড়ায় ওড়ালেন বাংলাদেশের পতাকা।

জানা যায়, শনিবার সকাল ৬টা ৪১ মিনিটে হহিমালয়ের দক্ষিণ দিক থেকে তিনি এভারেস্ট চূড়ায় আরোহণ করেন। ওয়াসফিয়ার এভারেস্ট অভিযানের আয়োজক এক্সপিডিশন হিমালয়া ডটকমও ভিসয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ১৯ মে এভারেস্ট জয় করেন বাংলাদেশি নারী পর্বত আরোহী নিশাত মজুমদার।

এছাড়া মুসা ইব্রাহীম প্রথম এবং এম এ মুহিত দ্বিতীয় বাংলাদেশি যারা এভারেস্ট জয় করেন।

অনেক আগেই সেভেন সামিট জয় করার ঘোষণা দিয়ে অভিযানে নামেন বাংলাদেশের মেয়ে ওয়াসফিয়া নাজরীন। এ নিয়ে তিন মহাদেশের শীর্ষ চূড়া জয় করলেন তিনি। এর আগে ২০১১ সালের ২ অক্টোবর আফ্রিকা মহাদেশের শীর্ষ পর্বত কিলিমানজারো এবং ১৬ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতচূড়া অ্যাকোনকাগুয়া জয় করেন নাজরীন।

`বাংলাদেশ অন সেভেন সামিটস ফাউন্ডেশন` প্রতিষ্ঠা করে তিনি এ অভিযান শুরু করেন।

বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে ২০১১ তেই `বাংলাদেশ অন সেভেন সামিট` শীর্ষক অভিযানের ঘোষণা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ