1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় কাল শুরু সাফ ফুটবল, উত্তাপ কোথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা উচ্চশিক্ষিত তরুণদের ৪৪ শতাংশই অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে : বিশ্বব্যাংক ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’ – প্লেনে পাটওয়ারীর সঙ্গে আসিফ মাহমুদ কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? সাব্বির-আফিফকে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল: বাংলাদেশ ও কোন দলের সম্ভাবনা কতটা ঢাকায় দ্বিপক্ষীয় সফরে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং ফুটবল উৎসবের অপেক্ষায় বাংলাদেশ

৩ দিনেও খোঁজ মেলেনি চুয়েট শিক্ষার্থী আরাফাতের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মে, ২০১২
  • ১৪৮ Time View

৩ দিনেও খোঁজ মেলেনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র আরাফাত রহমানের। তিনি শহীদ মোহাম্মদ শাহ (এসএমএস) হলের আবাসিক ছাত্র, পড়েন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষে।

আরাফাতের গ্রামের বাড়ি বরিশালে হলেও তারা সপরিবারে থাকেন ঢাকার কল্যাণপুরে। বাবা মৃত রফিকুল ইসলাম।

৩ দিন ধরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির করেও না পেয়ে বৃহস্পতিবার রাতে হলের প্রভোস্ট ড. আব্দুল ওয়াজেদ রাউজান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি বলেন, ‘আরাফাত এসএমএস হলের আবাসিক ছাত্র। বিষয়টি তার রুমমেট আমিনুল ইসলাম আমাদের জানালে বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

চুয়েট সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ক্যাম্পাস থেকে আরাফাত রহমান চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের প্রাণ আউটসোর্সিংয়ে (কম্পিউটার আউটসোর্সিং) ক্লাস করার কথা বলে বের হয়েছিলেন। এরপর থেকে মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।

এদিকে, প্রাণ আউটসোর্সিংয়ের পরিচালক এসএম সাইদুল হোসেন জানিয়েছেন, এক মাস আগে আরাফাত রহমান কোচিংয়ে কম্পিউটার আউটসোর্সিংয়ের একটি শর্ট কোর্স করেছেন। এরপর এই প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

আরাফাতের নিখোঁজ হওয়া প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন বাংলানিউজকে বলেন, ‘চুয়েটের ছাত্র আরাফাত হোসেন নিখোঁজ হয়েছে মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হল কর্তৃপক্ষ।’

‘আরাফাতকে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে তবে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।’ জানান ওসি নুরুল আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ