1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চেয়ে ঐক্যের পথে আসার আহ্বান ডা. জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী জাতিসংঘের টেকসই উন্নয়ন ফোরামে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবন-নির্ভর প্রবৃদ্ধির ওপর বাংলাদেশের গুরুত্বারোপ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিশ্ব জনসংখ্যা দিবস আজ তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা আমাদের লক্ষ্য তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৭

অবৈধ মুঠোফোন নিয়ে উদ্বেগ, বিটিআরসি যা বলল

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০১৯
  • ৭৫ Time View

অবৈধ, নকল ও ক্লোন মুঠোফোন সেট এর সংযোগ বিচ্ছিন্ন হওয়া নিয়ে গ্রাহক পর্যায়ে উদ্বেগ দেখা দেওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কিছু বিষয় পরিষ্কার করেছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে ১ আগস্ট ২০১৯ এর আগে কেনা মুঠোফোন সেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে না।

গত ২৯ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছিল, ১ আগস্ট থেকে নকল ও ক্লোন আইএমইআই সংবলিত মুঠোফোন অপারেটরদের নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তীতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে তা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। এ বিজ্ঞপ্তির পর থেকে গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। গ্রাহকদের উদ্বেগ দূর করতে সংস্থাটি কিছু বিষয় স্পষ্ট করেছে।

বিটিআরসির আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) ডেটাবেইসে ২০১৮ থেকে বাংলাদেশে উৎপাদিত ও আমদানি করা সব মুঠোফোনের তথ্য সংরক্ষিত আছে। অবৈধ পথে আনা বিদেশ থেকে কেনা কোনো মুঠোফোনের তথ্য তাদের কাছে নেই।

মুঠোফোনের আইএমইআই বিটিআরসির ডেটাবেইসে নেই—এমন এসএমএস পাওয়া প্রসঙ্গে বিটিআরসির জানিয়েছে, এই ধরনের মেসেজ পাওয়া মানেই মুঠোফোন সেট অবৈধ নয়। ১ আগস্ট ২০১৯ এর পর কেনা মুঠোফোনে এ ধরনের মেসেজ পেলে তা অবৈধ এবং সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

বিটিআরসিতে শিগগিরই এনইআইআর সিস্টেম স্থাপন করা হবে। তখন থেকে অবৈধ সেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

পুরোনো মুঠোফোন সেটের বিটিআরসির ডেটাবেইসে রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা ও উপায় নিয়ে বিটিআরসি জানায়, ২০১৮ সাল থেকে বৈধ মুঠোফোন সেটের তথ্য বিটিআরসির ডেটাবেইসে থাকায় আপাতত কোনো রেজিস্ট্রেশন লাগছে না। তবে এনইআইআর স্থাপন হলে ১ আগস্ট ২০১৯ এর আগের সব এবং পরে কেনা বৈধ সেটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। এ ছাড়া এখন কোনো মুঠোফোন সেট কেনা হলে তার রশিদ সংরক্ষণের আহ্বান জানিয়ে বিটিআরসি বলেছে রেজিস্ট্রেশনের সময় তা কাজে লাগবে।

দেশের বাইরে থেকে আসা মুঠোফোন বিষয়ে বিটিআরসি বলেছে, উপযুক্ত দলিলাদি দাখিল সাপেক্ষে এনইআইআর ব্যবস্থায় রেজিস্ট্রেশনের সুযোগ পাবে এবং ব্যবহার করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ