1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতার ৫৪ বছর পর নড়াইল-২ আসনে জামায়াতের জয় এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি তারেক রহমানের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সৌজন্য সাক্ষাৎ দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান জয়ী হয়ে শাহি মসজিদে দুই রাকাত জুমার নামাজ পড়ে ৩০ বছর আগের নিয়ত পূরণ করলেন ফজলুর রহমান রমজানে আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের ত্রয়োদশ সংসদ: নির্বাচিতদের গেজেট প্রকাশ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

‘লঙ্কাওয়াশের’ পথে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৪১ Time View

হোয়াইটওয়াশের বাংলাদেশি ভার্সন যেহেতু ‘বাংলাওয়াশ’; তো লঙ্কানরা একে নিজেদের মতো করে ‘লঙ্কাওয়াশ’ বানিয়ে ফেলেছে। এবার সেই লজ্জা পেতে হচ্ছে বাংলাদেশকে। আজ তৃতীয় ওয়ানডেতে এই মুহূর্তে নিশ্চিত হারের মুখে আছে তামিম ইকবালের দল। শ্রীলঙ্কার ২৯৪ রানের জবাবে ১৭ রানেই বাংলাদেশ হারিয়েছে ৭ উইকেট। একমাত্র সৌম্য সরকারই একপ্রান্ত আগলে লড়াই করে যাচ্ছেন।

রান তাড়ায় নেমে দলীয় ৪ রানে কাসুন রাজিথার বলে পেরেরার গ্লাভসবন্দি হন সর্বশেষ ৬ ইনিংসের সবকটিতেই বোল্ড হওয়া তামিম ইকবাল (২)। তার সঙ্গী এনামুল হক বিজয় প্রথমবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। রাজিথার দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন ১৪ রান করে। মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম আজ আর দলকে ভরসা দিতে পারলেন না। দাসুন শানাকার বলে খোঁচা মেরে ক্যাচ তুলে দেন কুসল মেন্ডিসের হাতে। ৪ রান করে মোহাম্মদ মিঠুন শানাকার দ্বিতীয় শিকার হন।

মাহমুদউল্লাহ (৯) তার তিন নম্বর শিকারে পরিণত হলে ৮৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। আকিলা ধনাঞ্জয়ার বলে আম্পায়ার সাব্বিরকে এলবিডাব্লিউ ঘোষণা করলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি সাব্বির। লাহিরু কুমারারার বলে বদলি ফিল্ডার ধনাঞ্জয়া ডি সিলভার দারুণ ক্যাচে পরিণত হয়েছেন ৭ রান করে। একপ্রান্ত আগলে রাখা সৌম্য সরকার প্রচণ্ড চাপের মাঝে ৬১ বলে ৩ চার ১ ছক্কায় তুলে নেন ক্যারিয়ারের ১১তম হাফ সেঞ্চুরি। সেই লাহিরু-ধনাঞ্জয়া জুটির দ্বিতীয় শিকার হন ৮ রান করা মেহেদী মিরাজ। বাংলাদেশের পরাজয় সময়ের ব্যপার হয়ে দাঁড়ায়।

এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের নির্বিষ বোলিং আর বাজে ফিল্ডিংয়ংয়ের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রানের পাহাড় গড়ে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা। দলীয় ১৩ রানেই প্রথম উইকেট হারিয়েছিল তারা। শফিউল ইসলামের বলে এলবিডাব্লিউ হয়ে যান ৬ রান করা আভিস্কা ফার্নান্দো। ৮৩ রানের দ্বিতীয় উইকেট জুটি গড়েন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে আর কুসল পেরেরা।

৪৬ রান করা করুনারত্নেকে মুশফিকের গ্লাভসবন্দি করে জুটি ভাঙেন তাইজুল। কুসলও বেশিক্ষণ টিকতে পারেননি। রুবেলের শিকার হয়েছেন ৪২ রানে। ৫৮ বলে ৫৪ কুসল মেন্ডিসকে সাব্বিরের তালুবন্দি করেন সৌম্য সরকার। ৪২তম ওভারের শেষ বলে দুইশ ছাড়ায় শ্রীলঙ্কার স্কোর। ৬৯ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।

সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া দাসুন শানাকা ১৪ বলে ৩০ রানের ঝড় তুলে শফিউলের শিকার হন। অন্যপ্রান্তে তিন অংকের দিকে এগিয়ে যাচ্ছিলেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ। তবে ৮৭ রানে তাকে ফেরান সৌম্য। শেষের দিকে সম্মিলিত চেষ্টায় নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। ১০ ওভারে ৬৮ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শফিউল। ৫৬ রানে তিনটি নিয়েছেন সৌম্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ