1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

জাতীয় দলে নতুন দুই বোলিং কোচ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ৫৩ Time View

কোচ নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান কোচ নিয়োগ না হলেও নতুন দুই বোলিং কোচের নাম ঘোষণা করা হয়েছে। আজ শনিবার নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে বোর্ডের অন্যান্য পরিচালকদের সঙ্গে সভার পর এই ঘোষণা দেওয়া হয়। পেস বোলিং কোচ পদে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্লস ল্যাঙ্গেভেল্ট। আর স্পিন বোলিং কোচ হচ্ছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণে কোচিং স্টাফ ছাঁটাই করে বিসিবি। চাকরি হারান প্রধান কোচ স্টিভ রোডস, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আর স্পিন কোচ সুনিল জোশি। তবে ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির পারফরম্যান্সে অসন্তুষ্ট নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই তাকে ছেঁটে ফেলার বদলে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করবে বোর্ড।

ড্যানিয়েল ভেট্টোরিকে অবশ্য পূর্ণ মেয়াদে পাচ্ছে না বাংলাদেশ। চলতি বছর ভারত সফরের আগ থেকে শুরু করে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন কাজ করবেন ভেট্টোরি। পরে সুযোগ ও পরিস্থিতি বুঝে দুই পক্ষের সমঝোতায় চুক্তির মেয়াদ বাড়ানোও হতে পারে। অন্যদিকে পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্টের সঙ্গে ২ বছরের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করে ফেলেছে বোর্ড। জাতীয় দল শ্রীলঙ্কা সিরিজ শেষ করে দেশে ফিরলেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

দুই কোচের নিয়োগের ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, ‘পেস বোলিং কোচ হিসেবে আমরা দক্ষিণ আফ্রিকার চার্লস ল্যাঙ্গেভেল্টকে বেছে নিয়েছি। তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেছে। আগামী ২ বছর কাজ করবেন তিনি। তবে ভেট্টোরির সঙ্গে এখনও চুক্তি হয়নি। মৌখিকভাবে তিনি রাজি হয়েছেন কাজ করতে। অচিরেই চুক্তি করে ফেলা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ