1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

‘আমরা তাদের গলা কেটে দিয়েছি’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৫৬ Time View

মিশরের বর্তমান সরকারের যারা সমালোচনা করেছে তাদের গলা আমরা কেটে দিয়েছি, এমনই মন্তব্য করেছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী নাবিলা মাকরাম। তিনি এক সরকারি সফরে কানাডা গিয়ে টরেন্টো শহরের এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন । তার ওই বক্তব্যের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

মূলত দেশটিতে বর্তমান ক্ষমতায় থাকা সামরিক শাসক আবদেল ফাত্তাহ আল সিসির বিরোধী লোকজনের গলা কাটার হুমকি দিয়ে এ বক্তব্য দেন তিনি। বক্তব্যের ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন এই মন্ত্রী। অনেকে বলছেন, মিশরের এ মন্ত্রী সহিংসতার পথ বেছে নেয়ার কথা তুলে ধরেছেন।

কানাডায় অভিবাসী লোকজনের এ অনুষ্ঠানে নাবিলা মাকরাম বলেন, ‘আমাদের দেশ সম্পর্কে যে কেউ কথা বলেছে তাদের ভাগ্যে কী জুটেছে? আমরা গলা কেটে দিয়েছি।’

মিশর-কানাডা কোয়ালিশন ফর ডেমোক্র্যাসি’র পরিচালক মুহাম্মাদ কামাল বলেন, মন্ত্রীর এ বক্তব্য খুবই বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। তিনি বলেন, ‘এ ঘটনা আমাদেরকে জামাল খাশোগির হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ