1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন বিএনপি ক্রসফায়ার দেয়া শুরু করলে, ওদের লোককেই আগে দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

মন খারাপ হলে ছুটি নিতে পারবে স্কুলপড়ুয়ারা, আইন পাস অরিগনে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৫৭ Time View

স্কুলপড়ুয়াদের কত কারণেই না ছুটি লাগে। তবে এই শিক্ষার্থীদের শারীরিক অসুস্থতা ছাড়া ছুটি পাওয়ার আর বিশেষ কোনো সুযোগ মেলে না। তবে এবার শুধু দৈহিক অসুস্থতাই নয়, মনের দিকেও নজর দিয়েছে আমেরিকার উপকূলবর্তী অঙ্গরাজ্য অরিগন। এ বছর থেকে স্কুলের বাচ্চারা মানসিক স্বাস্থ্যের কারণেও ছুটি নিতে পারবে। হাই স্কুলপড়ুয়াদের একটি দল এই আইন পাসের জন্যে প্রস্তাব করেছিল। কাজেই মনটা খুব বেশি খারাপ? তাহলে ছুটি মিলতে পারে।

ওই দলের শিক্ষার্থীরা জানান, স্কুলপড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেয়া উচিত। কারণ, মানসিক কারণেই আমেরিকার তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যায়। অরিগন হেলথ অথরিটির তথ্যে জানা যায়, স্কুলের ১৩-১৪ বছর বয়সী শিক্ষার্থীদের ১৭ শতাংশ বগত ১২ মাসের মধ্যে আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিল।

এখন পর্যন্ত শারীরিক অসুস্থতা ছাড়া আর কোনো কারণে স্কুলপড়ুয়াদের ছুটি দেয়া হয় না। নতুন আইনের মাধ্যমে শিক্ষার্থীরা মানসিক চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে। আবেগতাড়িত হয়ে ভুল কিছু করে বসার সুযোগ এতে অনেকটা নষ্ট হবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে সমাজের মনোভাবও বদলে যাবে।
সূত্র: অপটিমিস্ট ডেইলি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ