1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

অবসর নয়; মাশরাফিকে খেলা চালিয়ে যেতে বললেন মালিঙ্গা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৫৮ Time View

মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘বিশেষ কিছু’ আখ্যা দিয়ে তাকে প্রশংসায় ভাসালেন শ্রীলঙ্কার বিদায়ী ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। এই কিংবদন্তি গতি তারকা বলেছেন, টাইগার অধিনায়কের আরো কয়েক বছর দেশকে সেবা দেয়ার সক্ষমতা আছে। তাই মাশরাফির এখনই অবসর নেয়া উচিত এমন ধারনার সাথে একমত নন তিনি।

একটি বেসরকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মালিঙ্গা বলেন, ‘আপনাকে বুঝতে হবে-আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে ভালো করতে হয়। বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি (মাশরাফি) অনেক কিছু করেছেন। আমার মনে হয় তিনি আরো এক থেকে দেড় বছর বাংলাদেশের হয়ে খেলতে পারেন। বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি বিশেষ কিছু করেছেন।’

ইংল্যান্ডে সদ্য সমাপ্ত বিশ্বকাপে সাদামাটা পারফরমেন্স করার পরই মাশরাফির অবসর নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্বকাপে আট ম্যাচে মাত্র এক উইকেট শিকার করেছেন ম্যাশ। বাংলাদেশ দলের চলমান শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও খেলার কথা ছিল তার। তবে শেষ মুহূর্তে চোটের কারণে সফর থেকে নাম প্রত্যাহার করেন টাইগার ক্যাপ্টেন। এরপর তামিম ইকবালের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে এসেছে বাংলাদেশ দল।

পুরো ক্যারিয়ার জুড়েই মাশরাফিকে ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে। তবে প্রতিবারই আরো শক্তিশালী হয়ে ফিরেছেন। যদিও মানুষ তার অবসর নিয়ে আলোচনা করছে তবে এ ব্যপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি মাশরাফি। তাকে এখনই তার অবসর চিন্তা বাদ দিতে পরামর্শ দেন তিন ম্যাচ সিরিজে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে যাওয়া মালিঙ্গা।

৩৫ বছর বয়সে এখনো বেশ শক্তিশালী মালিঙ্গা। বিশ্বকাপে সাত ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৩ উইকেট শিকার করেন ঝাকড়া চুল ও অদ্ভুত ধরনের বোলিং অ্যাকশনের জন্য বিশেষভাবে পরিচিত এই ফাস্ট বোলার। ৩৩৫ উইকেট শিকার করে ওয়ানডে ক্রিকেটে লঙ্কান দলের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ