1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ফিরছেন শিল্পা এক যুগ পর

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৫১ Time View

কাগজে-কলমে বলিউড ক্যারিয়ারের বয়স ২৫ বছর, কিন্তু এক যুগ ধরে অভিনয়েই নেই তিনি। ২০০৭ সালে সর্বশেষ ‘আপনে’তে অভিনয় করেছিলেন। তবে টিভি রিয়ালিটি শো, ছবিতে অতিথি চরিত্র আর নিজের ইউটিউব চ্যানেলের কল্যাণে ঠিকই দর্শকের কাছাকাছি আছেন শিল্পা শেঠি। কিন্তু অভিনেত্রীকে সিনেমায় না দেখলে কি আর ভক্তদের মন ভরে? অবশেষে ফুরাল অপেক্ষা। দীর্ঘ ১২ বছর পর নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শিল্পা। নাম ঠিক না হওয়া একটি কমেডি ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। এটি হবে পরিচালক আজিজ মির্জার ছেলে হারুনের অভিষেক ছবি।

শিল্পার সঙ্গে ছবিতে আরো আছেন দিলজিৎ দোসাঞ্জ ও ইয়ামি গৌতম। ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র জানায়, ছবিতে লেখিকার ভূমিকায় অভিনয় করবেন শিল্পা। ছুটি কাটাতে অভিনেত্রী এখন আছেন লন্ডনে। আগস্টের প্রথম সপ্তাহে মুম্বাই ফিরলে শুরু হবে শুটিং। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা নিয়ে শিল্পার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ