1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

উত্তরপ্রদেশে চোর সন্দেহে তরুণকে বিবস্ত্র করে আগুন ধরিয়ে দিল জনতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৫১ Time View

চোর সন্দেহে দলিত এক তরুণকে নগ্ন করে মারধরের পর গায়ে আগুন ধরিয়ে দিয়েছে জনতা। ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ঘটনাটি ঘটেছে। সুজিত কুমার নামে ১৮ বছর বয়সী ওই তরুণকে উদ্ধার করেছে পুলিশ।

বর্তমানে লখনৌর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। ওই যুবকের শরীরের ৩০ শতাংশ আগুনে ঝলসে গেছে বলে হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছে।

ওই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণপিটুনির ঘটনায় জড়িত অন্য ‘অজ্ঞাতপরিচয়’ অভিযুক্তদের সন্ধানে অভিযান নেমেছে পুলিশ।

পুলিশ বলছে, গত বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন সুজিত কুমার। রঘুপুরা গ্রামের কাছে একদল পথকুকুর তাকে তাড়া করে। প্রাণে বাঁচতে স্থানীয় একটি বাড়ির বাইরের ছাউনির তলায় আশ্রয় নেন তিনি।

এত রাতে অজ্ঞাত পরিচয় ওই তরুণকে গ্রামের একটি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে কয়েকজন বেরিয়ে আসেন। সুজিতকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা। জোরে চেঁচামেচি শুনে গ্রামের অনেকেই সেখানে হাজির হন।

গ্রামবাসীদের ওই যুবক জানান, স্ত্রীকে নিয়ে আসার জন্য শ্বশুরবাড়ি গিয়েছিলেন তিনি। সেখান থেকেই বাড়ি ফিরছেন। কিন্তু সুজিতের কথা মানতে রাজি ছিল না কেউ। গ্রামবাসীরা তাকে চোর সন্দেহে মারধর শুরু করে। একপর্যায়ে ওই তরুণকে বিবিস্ত্র করে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এর মধ্যে গ্রামের কয়েকজন বাসিন্দা পুলিশে খবর দেন। পুলিশের টহলদারি দল এসে সুজিতকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে। প্রথমে তাকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে লখনৌতে স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ