1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় কাল শুরু সাফ ফুটবল, উত্তাপ কোথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা উচ্চশিক্ষিত তরুণদের ৪৪ শতাংশই অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে : বিশ্বব্যাংক ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’ – প্লেনে পাটওয়ারীর সঙ্গে আসিফ মাহমুদ কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? সাব্বির-আফিফকে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল: বাংলাদেশ ও কোন দলের সম্ভাবনা কতটা ঢাকায় দ্বিপক্ষীয় সফরে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং ফুটবল উৎসবের অপেক্ষায় বাংলাদেশ

বিহারে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
  • ৬৫ Time View

গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারালেন বিহারের তিন ব্যক্তি। গরু চুরির অভিযোগে পিটিয়ে মারা হয়েছে তাদের। পুলিশ বলছে, স্থানীয় লোকজন তাদের পিটিয়ে হত্যা করেছে।

প্রথমে জানা যায় তাদের সঙ্গে আরেকজন নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছেন। তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে তিনজন নিহতের কথা বলা হচ্ছে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার সকালে বিহারের বানিয়াপুর গ্রামের সারান এলাকার স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েন ওই তিন ব্যক্তি।

তাদের মতে, ওই তিন ব্যক্তি নাকি গরু চুরির উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। গণপিটুনিতে মৃত দুই ব্যক্তিকে এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। তৃতীয় ব্যক্তি নিজের প্রাণ বাঁচিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়ে পরে মারা গেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিকে চলতি মাসের শুরুর দিকে ত্রিপুরায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে মারা যান এক ব্যক্তি। বুধি কুমার নাম ওই ব্যক্তির বয়স হয়েছিল ৩৬ বছর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ