1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে

‘সব সরকারি সেবামূলক অফিস দালালমুক্ত করা হবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৮৩ Time View

‘জেলা পাসপোর্ট অফিস, উপজেলা এসিল্যান্ড অফিসসহ যেসব দপ্তরে জনগণ সরাসরি সেবা পেয়ে থাকেন, সেসব অফিসকে দালালমুক্ত করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।’

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের পঞ্চম দিনের প্রথম কার্য অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্ব বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে ছয় মাসের কম বয়সী শিশুসহ সরকারি চাকরিতে নতুন যোগদানকারী কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন ছুটির বিধান করা হবে। এছাড়া ডিসিদের প্রস্তাবিত জনপ্রশাসন ব্যাংক প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনা করা হবে।

তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, রাঙামাটি ও খাগড়াছড়িসহ গুরুত্বপূর্ণ জেলায় প্রটোকলের জন্য সরবরাহ করা হবে প্রয়োজনীয় গাড়ি। মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারী পরিবারের আর্থিক সুবিধা পরীক্ষা-নিরীক্ষা করে এ সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, নদীমাতৃক জেলাগুলোতে জরুরি উদ্ধার কার্যক্রম এবং জাটকা ও মা ইলিশ নিধনবিরোধী অভিযান চালানোর জন্য স্পিড বোট সরবরাহ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ