1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৩৪ রানে ৪ উইকেট হারানোর পর বৃষ্টির বাধা ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি

বার্সার প্রস্তাব ফিরিয়ে জুভেন্টাসকে বেছে নিলেন ডি লিট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৯৪ Time View

ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, পিএসজি, জুভেন্টাসের মতো ক্লাবগুলো দলে নিতে চেয়েছিলেন ডি লিটকে। অবশেষে জুভেন্টাসকেই বেছে নিলেন আয়াক্সের এই অধিনায়ক। ক্লাবটির সঙ্গে ৬৭.৫ মিলিয়ন পাউন্ডে চুক্তি করতে ইতোমধ্যে তুরিনে পৌঁছেছেন তিনি।

জানা গেছে, বার্সেলোনা দলে নিয়ে আসতে চেয়েছিলেন এই ডাচ সেন্টার-ব্যাককে। কিন্তু লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মতো তারকাদের সঙ্গে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি তুরিনের বুড়িদের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদো-পাওলো দিবালাদের সঙ্গে খেলতে আগ্রহী হন।

প্রাইভেট জেটে তুরিনে পৌঁছে ডি লিট বলেন, ‘আমি এখানে আসতে পেরে আনন্দিত।’

মূলত ২০১৮-১৯ চ্যাম্পিয়নস লিগের পরপরই বিশ্বের ধনী ক্লাবগুলোর নজরে চলে আসেন ডি লিট। তার নের্তৃত্বে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো ক্লাবগুলোকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে খেলে আয়াক্স। সেমিফাইনালের দ্বিতীয় লেগে জয়সূচক গোল করেন তিনি।

২০১৬ সালে পেশাদারি ফুটবলে অভিষেক হওয়ার পর আয়াক্সের জার্সিতে ইরেডিভিসি ও ডাচ কাপ জিতেছেন ডি লিট। ২০১৭ সালে ইউরোপা লিগের ফাইনালও খেলেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ