1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০ জামায়াতের দ্বীন-ইসলাম আমাদের নয়: আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেরপুরে ‘মসজিদ কমিটি নিয়ে’ মারামারিতে বিএনপি নেতার মৃত্যু ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান অভিনব প্রতারণায় ব্যাটসম্যানকে আউট করে নিষিদ্ধ ‘ক্লিকি পন্টিং’ ফুটবল থেকে রোনালদোর বিদায় যেন এমন না হয়, চাওয়া মরিনিয়োর তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

আসামে এক লাখ ১৭ হাজার একশ ৬৪ জনকে বিদেশি ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৭৩ Time View

ভারতের আসামে মোট এক লাখ ১৭ হাজার একশ ৬৪ জনকে বিদেশি হিসেবে ঘোষণা করল ফরেনার্স ট্রাইব্যুনাল বা বিদেশি ন্যায়াধিকরণ আদালত। এই হিসেবে গত মার্চ মাস পর্যন্ত তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী, আসমে মোট এক লাখ ১৭ হাজার একশ ৬৪ জনকে বিদেশি হিসেবে ঘোষণা করেছে ট্রাইব্যুনাল।

মন্ত্রীর দাবি, ১৯৬৪ সালের ফরেনার্স ট্রাইব্যুনালস (নির্দেশিকা) অনুযায়ী চিহ্নিতকরণ প্রক্রিয়ার কাজ হচ্ছে। ২০১৪ সালের ১৭ ডিসেম্বরে দেওয়া সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রক্রিয়ার উপর নিয়মিত নজর রাখছে গৌহাটি হাইকোর্টের বিশেষ বেঞ্চ।

রেড্ডি আরো জানান, যদি কারো ট্রাইব্যুনালের সিদ্ধান্ত নিয়ে আপত্তি থাকে, সেক্ষেত্রে তিনি উচ্চতর আদালতে যেতে পারেন। নাগরিকত্ব প্রমাণ করা একটি আইনি বিষয় এবং প্রত্যেক ব্যক্তিকে তার দাবি প্রমাণ করার পূর্ণ সুযোগ দেওয়া হয়।

সূত্র: এই সময়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ