1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ইন্দোনেশিয়ায় ভয়াবহ মাত্রার ভূমিকম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৬৮ Time View

ইন্দোনেশিয়ার মোলুকাসের টার্নেট শহরে রিখটার স্কেলে সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস এ তথ্য দিয়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। টার্নেট থেকে একশ ৬৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমের ১০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পটির উৎপত্তিস্থল হিসেবে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

যদিও ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। টার্নেটের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ভূমিকম্প ছিল অত্যন্ত শক্তিশালী। ভূমিকম্পের সময় অনেকে আতঙ্কিত হয়ে রাস্তায় বের হয়ে আসেন।

কর্মকর্তারা আরো বলছেন, পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১৮ সালে সে দেশের পালু প্রদেশের সুলাওসি দ্বীপে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়। তারপর সুনামির ঘটনায় দুই হাজার দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। কয়েকহাজার মানুষ নিখোঁজ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ