1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

নদীতে ভেসে আসা পাকিস্তানি বালকের লাশ ফেরত দিল ভারতীয় সেনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৬৮ Time View

ফের মানবিক হলো ভারতীয় সেনা। পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে গুরেজ সেক্টরে কৃষ্ণগঙ্গা নদীতে ভেসে এসেছিল সাত বছরের বালকের মৃতদেহ। কোনও জটিল আইন কানুনের রাস্তায় না হেঁটে তা পাকিস্তান সেনার হাতে তুলে দিলেন সীমান্তে মোতায়েন জওয়ানরা।

সেনাসূত্রে জানা গেছে, গিলগিট বালটিস্তান এলাকার মিনি মার্গ এলাকায় নীলম(ভারতে নাম কৃষ্ণগঙ্গা)নদীতে ডুবে যায় আবিদ শেখ নামে ওই বালক। এরপর কয়েক কিলোমিটার ভেসে গুরেজ সেক্টরে এসে পৌঁছায় সেই মৃতদেহ। নদীর বোল্ডারের সঙ্গে ক্রমাগত ধাক্কায় সেটি বিকৃতও হয়ে যায়। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে মৃতদেহটিতে একাধিক দাগ ছিল এবং তাতে পচন ধরে গিয়েছিল।

কাশ্মীরে ১৫ নম্বর কর্পসের জেনারেল অফিসার কমান্ডার জেনারেল কেজেএস ধিলোঁ জানিয়েছেন, গুরেজ সেক্টরে ওই দেহ যাতে পাক সেনার হাতে তুলে দেওয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে। পাক সেনার দাবি ছিল টিটওয়াল সেক্টরে ওই দেহ তাদের হাতে তুলে দেওয়া হোক। কারণে এখানেই দুদেশের মধ্যে বিভিন্ন ধরনের হস্তান্তর হয়। কিন্তু তাকে গুরেজ সেক্টরেই হস্তান্তর করা হয়। এতে দ্রুত মৃতদেহ হাতে পায় আবিদের পরিবার।

উল্লেখ্য, মৃতদেহটি ভারতীয় জওয়ানদের হাতে আসতেই তা পাকিস্তানকে ফেরত নিতে বলা হয়। কিন্তু তাতে সাড়া দেয়নি পাকিস্তান সেনা। এরপরই সোশ্যাল মিডিয়ায় নিহত আবিদের বাবা-মা একটি ভিডিও পোস্ট করে ছেলের মৃতদেহ ফেরানোর আবেদন করেন ইমরান খানের কাছে। এরপরই পাক সেনা যোগাযোগ করে ভারতীয় সেনার সঙ্গে। শেষপর্যন্ত বৃহস্পতিবার সেই লাশ তাদের হাতে তুলে দেওয়া হয়। জিনিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ