1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

‘ত্রাণ চুরি করে খাওয়ার সেই দিন আর নেই’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৭৮ Time View

‘বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে এগিয়ে যাচ্ছে। আমাদের আর্থিক সঙ্গতি সবারই বেড়েছে, সেই দিন আর এখন আর বাংলাদেশে নেই যে ত্রাণ চুরি করে খাবে, মেরে খাবে, আমরা এ রকম রিপোর্ট এখন আর পাই না।’

আজ শুক্রবার (১২ জুলাই) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে ত্রাণ বিতরণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষের জীবনমানের উন্নয়নের সঙ্গে মানসিকতায়ও পরিবর্তন আসায় দেশে এখন ত্রাণ চুরি করে বা মেরে খাওয়ার মত লোক নেই।’ তিনি বলেন, ‘এখন আমাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, আমাদের দেশপ্রেমও অনেক ভালো হয়েছে।

আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় দেশে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা নিয়ে আলোচনার পর বন্যা মোকাবেলায় সরকারের প্রস্তুতি জানাতে সাংবাদিকদের সামনে আসেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুর্গত জেলাগুলোতে দুই কোটি ৯৩ লাখ টাকা, সাড়ে ১৭ হাজার মেট্রিকটন চাল এবং ৫০ হাজার প্যাকেট শুকনা খাবার পাঠানো হয়েছে। এছাড়া প্রতি জেলায় দুয়েক দিনের মধ্যে পাঠানো হবে ৫০০টি করে তাঁবু।

ত্রাণ সামগ্রী ঠিকমত বিতরণ হবে কি না- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা থেকে সার্বক্ষণিক মনিটরিং চলছে, জেলা পর্যায়ের কর্মকর্তারাও অত্যন্ত সক্রিয়। আমি অনেকগুলো জেলা ভিজিট করেছি, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মিটিং করেছি, আমি আশ্চর্য হয়েছি তাদের গুণগত মানের উন্নয়ন দেখে, তারা প্রত্যেকেই প্রতিটি প্রত্যন্ত অঞ্চলের খবর রাখেন। এত সুন্দর ব্যবস্থাপনা দেখে আমি অভিভূত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ