1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

আর্চারের বাউন্সারে থুতুনি ফেটে গেল ক্যারির!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৭৩ Time View

ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের বাউন্সারে রক্ত ঝড়ল অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির। বার্মিংহামে দ্বাদশ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে এই ঘটনা ঘটে। ফাইনালে উঠার লড়াইয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। দলের মহাবিপর্যের মাঝে মুখে ব্যান্ডেজ নিয়ে ৭০ বলে ৪ বাউন্ডারিতে ৪৬ রান করেন ক্যারি। স্টিভেন স্মিথের সঙ্গে গড়েন শতাধিক রানের জুটি।

ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং বেছে নেয়। ব্যাট হাতে নেমে মহাবিপদে পড়ে অসিরা। ৬ দশমিক ১ ওভারে ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে তারা। ১০ রানের মধ্যে দুই ওপেনার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারকে তুলে নেন ইংল্যান্ডের দুই ডান-হাতি পেসার জোফরা আর্চার ও ক্রিস ওকস। অধিনায়ক অ্যারন ফিঞ্চকে শুন্য হাতে আর্চার ও ওয়ার্নারকে ৯ রানে বিদায় দেন ওকস। দুই ওপেনারের বিদায়ের কিছুক্ষণ পর ওকসের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন মিডল-অর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব (৪)।

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া অস্ট্রেলিয়াকে টেনে তোলার চেষ্টা করেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও ক্যারি। তবে অষ্টম ওভারের শেষ বলে আর্চারের দ্রুত গতির এক বাউন্সার ক্যারির হেলমেটের নিচে থুতনিতে গিয়ে আঘাত করে। সাথে সাথে হেলমেট মাথা থেকে খুলে যায় এবং থুতনিতে বল লাগায় সেখান থেকে রক্ত পড়া শুরু করে। এরপর ২২ গজে প্রাথমিক চিকিৎসা চলে। রক্তক্ষরন বন্ধ করার জন্য সেখানেই তার মুখে ব্যান্ডেজ বেধে দেয়া। ব্যান্ডেজ বেঁধে ব্যাটিং করেছেন তিনি! স্মিথের সঙ্গে ক্যারির ১০৩ রানের ওই জুটিতেই কম রানে অল-আউট হওয়া থেকে রক্ষা পায় অস্ট্রেলিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ