1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

কেন উইলিয়ামসন সম্পর্কে যা বললেন টেন্ডুলকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৯০ Time View

ফেবারিট হিসেবে বিশ্বকাপ শুরু করা ভারত পুরো টুর্নামেন্ট জুড়ে খেলেন সেরাদের মতোই। কিন্তু বৃষ্টির বাধায় প্রথম সেমিফাইনাল দুদিনে শেষ হয়। সেই সাথে শেষ হয় ভারতের বিশ্বকাপ স্বপ্নও। ১৮ রানে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় বিশ্বকাপ থেকে। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে জিতে ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। এ ম্যাচে দলকে দারুণভাবে নেতৃত্ব দেওয়ার জন্য প্রশংসায় ভাসছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এবার প্রশংসা করেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার।

ফাইনালে উঠার ম্যাচে ভারতের জন্য নিউজিল্যান্ডের দেওয়া ২৪০ রানের টার্গেটটা বেশ সহজই মনে হলেও সেটি ভারতের সামনে দাড়ায় পাহাড় হয়ে। ছোট টার্গেটে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। যেন একটি সুনামি বয়ে যায় ভারতের টপঅর্ডারের ব্যাটসম্যানদের ওপর। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের গতির কাছে হার মানতে হয় বিশ্বসেরা ব্যাটিংনির্ভর দল ভারতকে। ম্যাচ শেষে ভারতের ব্যাটিং লিজেন্ট শচীন টেন্ডুলকার ম্যাচে নিউজিল্যান্ড দলকে দারুণভাবে নেতৃত্ব দেওয়ার জন্য অধিনায়ক উইলিয়ামসনের বিশেষ প্রশংসা করেছেন। বলেছেন, প্রতিপক্ষের চেয়ে উইলিয়ামসন নিশ্চয় এক ধাপ এগিয়ে।

শচীন বলেন, ‘সে সঠিকভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারে এবং যেকোনো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এজন্য বলাই যায় সে প্রতিপক্ষের চেয়ে এক ধাপ এগিয়ে। এ বিষয়ে আমি তাকে সর্বোচ্চ নাম্বার দেব। নিউজিল্যান্ড সত্যিই ভালো খেলেছে এবং তাদের ছোট রানের হিসেবকেই তারা বিপক্ষের কাছে অনেক বড় লক্ষ্য হিসেবে মেলে ধরেছে।’

লিগ পর্বের শেষ তিনটি ম্যাচে টানা হারে কিউইদের আত্মবিশাসে কিছুটা হলেও চিড় ধরেছিল। তবে নিজেদের মতো করে খেলে ভারতকে হারাতে চাওয়ার কথা আগেই বলেছিলেন অধিনায়ক উইলিয়ামসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ