1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

কোহলির ব্রাজিলিয়ান প্রেমিকা এখন অন্যের বাহুবন্ধনে!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৭৬ Time View

আগে ছিলেন বিরাট কোহলির প্রেমিকা। এরপর একাধিক সম্পর্ক। বিখ্যাত দক্ষিণী নায়ক বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে প্রেম করছেন ইসাবেল লেইতি।

জানা গেছে, ইসাবেল ছিলেন বিরাট কোহালির ঘনিষ্ঠ। এখন নাকি বিশেষ বান্ধবী। তুমুল জনপ্রিয় তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’-র নায়ক বিজয়। ‘অর্জুন রেড্ডি’-র অনুকরণেই তৈরি হিন্দি ছবি ‘কবীর সিং’ ৩০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে ইতোমধ্যেই।

বিজয়-ইসাবেল জুটির পরবর্তী ছবির মুক্তি আসন্ন। ক্রান্তি মাধবের পরিচালনায় নতুন এই ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি। ছবিতে বিজয়-ইসাবেল স্বামী স্ত্রী। ইনস্টাগ্রামে দু’জনের ক্লোজ ছবি পোস্ট করেছেন ইসাবেল। তা দেখে গুঞ্জন ছড়িয়ে পড়তে দেরি হয়নি।

তেলুগু ও হিন্দি দুই ভাষাতেই কিছু ছবি করে ফেলা ইসাবেল আদতে ভারতীয় নন। জন্ম, ব্রাজিলের জোয়াও পেসোয়া-য়। বলিউডে আত্মপ্রকাশ ২০১২ সালে। ‘তলাশ’-এ ছোট্ট ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।

‘সিক্সটিন’, ‘পুরানি জিন্স’-এর মতো ছবি দিয়ে এগোতে থাকে ইসাবেলার ফিল্মি ক্যারিয়ার। সেই সঙ্গে রঙিন হতে থাকে ব্যক্তিগত জীবনও। বিভিন্ন সময়ে একাধিক পুরুষের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। তাঁদের মধ্যে অন্যতম ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এক সাক্ষাৎকারে ইসাবেলা দাবি করেছিলেন, তিনি দু’বছর প্রেম করেছেন বিরাটকে। বলিউডি গুঞ্জন, এক শিল্পপতির দেওয়া ফিল্মি পার্টিতে আলাপ বিরাট-ইসাবেলের। তখন তিনি ‘সিক্সটিন’ ছবির শুটিং-এ ব্যস্ত। তার মাঝেই প্রেমের সূত্রপাত। ২০১৩-র নভেম্বরে ছুটি কাটাতে বিরাট-ইসাবেল নাকি গিয়েছিলেন সিঙ্গাপুরে। এর মাঝেই বিরাটের জীবনে আনুশকার আগমন। ফলে ইসাবেলের সঙ্গে প্রেম শেষ হয়ে যায় কোহলির।

এরপরেও ইসাবেলার জীবনে মোস্ট এলিজেবল ব্যাচেলরের অভাব হয়নি। সিদ্ধার্থ মলহোত্রাও ছিলেন তাঁর সাময়িক প্রেমিক। রেস্তোরাঁ, পার্টি-সহ বিভিন্ন জায়গায় দু’জনকে এক সঙ্গে দেখা গিয়েছে বহু বার। এখন ইসাবেল আর বিজয়কে নিয়ে গুঞ্জন তুঙ্গে। যদিও দু’জনের কেউই স্বীকার করেননি সম্পর্ক। দু’জনেই এখন ফ্রান্সে শুটিংয়ে ব্যস্ত। প্রেমের দেশের আবহেই চলছে সেলফি পোস্ট। সঙ্গে চলছে ছবির শেষ পর্বের শুটিংও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ