1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

কাশ্মীরে ভারতীয় সেনার ওপর আঘাত হানার নির্দেশ আল কায়েদা প্রধানের

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৫৪ Time View

আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি মুজাহিদিনদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, কাশ্মীরে ভারতীয় সেনা ও সরকারের বিরুদ্ধে টানা হামলা চালিয়ে যাও। একইসঙ্গে তিনি পাকিস্তানেরও কড়া সমালোচনা করেছেন।

খবরটি প্রকাশিত হয়েছে ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্র্যাসিস নামে এক প্রতিরক্ষা বিষয়ক পত্রিকায়। ওই পত্রিকায় কাশ্মীর সংক্রান্ত প্রবন্ধটি লিখেছেন টমাস জোসেলিন নামে এক প্রতিরক্ষা বিশেষজ্ঞ। তাতে আছে, কাশ্মীরে হামলা চালানোর জন্য আল কায়েদা একদল যুবককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে।

আল কায়েদার পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে কিছুদিন আগে। তাতে দেখা যায়, সাদা পোশাক পরিহিত আয়মান আল জাওয়াহিরি বলছেন, আমি মনে করি, কাশ্মীরে যে মুজাহিদিনরা আছেন, তাদের উচিত ভারতীয় সেনা ও সরকারের ওপর আঘাত হানা। শুধু এই কাজটিতেই তাদের মনোযোগ দেয়া উচিত। তারা চেষ্টা করুন যাতে ভারতের অর্থনীতির ক্ষতি হয়। ভারতের বহু লোক মারা যায়। তাদের যুদ্ধের সরঞ্জামও ধ্বংস হয়ে যায়।

এদিকে পাকিস্তানের তীব্র সমালোচনা করে জাওয়াহিরি বলেন, পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রের দালাল। আরব মুজাহিদিনরা আফগানিস্তানকে রাশিয়ার হাত থেকে মুক্ত করার পর কাশ্মীরে লড়াই করতে চেয়েছিল। পাকিস্তান তাদের বাধা দিয়েছে।

জাওয়াহিরির দাবি, পাকিস্তানি সেনা ও সরকার রাজনৈতিক উদ্দেশ্যে মুজাহিদিনদের ব্যবহার করতে চায়। নিজেদের কাজ ফুরিয়ে গেলে তাদের আর পাত্তা দেয় না। পাকিস্তানের সঙ্গে ভারতের যে বিরোধ, তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। দুই দেশের সীমান্ত নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র।

তিনি আরো বলেন, কাশ্মীরের লড়াইকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না। বিশ্ব জুড়ে মুসলিমরা নানা শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। কাশ্মীরের লড়াই তারই অংশ।

মন্তব্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ