1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

‘হাথুরুসিংহের রেকর্ড ভালো; তিনিও কোচ হতে পারেন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৬৭ Time View

প্রধান কোচ স্টিভ রোডসের বিদায়ের পর জোড় গুঞ্জন শুরু হয়েছে, জাতীয় দলের সাবেক কোচ তথা বর্তমান শ্রীলঙ্কার কোচ চন্দিকা হাথুরুসিংহেকে আবারও নিয়োগ দিতে পারে বিসিবি। জল্পনার আগুনে ঘি ঢেলেছে আরও একটি সংবাদ। হাথুরুকে জাতীয় দল থেকে অব্যাহতি দিতে চাইছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এমতাবস্থায় আজ গণমাধ্যমের কাছে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, হাথুরুসিংহের রেকর্ড ভালো। বোর্ড ঠিক করবে তাকে আবারও ফিরিয়ে আনা হবে কিনা।

বিসিবি কার্যালয়ে হাতুরুসিংহের কোচ হওয়ার ব্যাপারে সুজন বলেন, ‘চন্দিকা যদি আমাদের জন্য ভালো হয়, তবে কেন নয়। এটা বোর্ড সিদ্ধান্ত নেবে। তবে চন্দিকাই আসবে সেটা জোর দিয়ে বলছি না। চন্দিকার সঙ্গে বোর্ড কথা বলছে সেটাও বলছি না। আমি বলছি যে কোনো একটা নাম। সে যদি বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হয়। চন্দিকার রেকর্ড ভালো। সে যে আসবে সেটা নয়…। শ্রীলঙ্কার যে রেজাল্ট তার সঙ্গে হয়তো চুক্তি নবায়ন হতে পারে।’

তবে যিনিই নতুন কোচ হিসেবে আসুক না কেন, তাকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে মত দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অল-রাউন্ডার। তিনি বলেছেন, ‘আমি মনে করি বিশ্বকাপ যেহেতু শেষ, চার বছর পর আরেকটি বিশ্বকাপ হবে; তাই আমাদের দীর্ঘমেয়াদি চিন্তা করা উচিত। চার বছর পর বাংলাদেশ টিমকে আমরা কেমন দেখতে চাই। তখন টিমের শক্তি কেমন হবে। কারা আমাদের ভবিষ্যতের তারকা। এটা নিয়ে কাজ করতে কোচকে কিন্তু সময় দিতে হবে। আমরা তাড়াতাড়ি অধৈর্য হয়ে যাই। ধারাবাহিক পারফরম্যান্সের জন্য অপেক্ষা করতে হবে। দলকে সময় দিতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ