1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চেয়ে ঐক্যের পথে আসার আহ্বান ডা. জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী জাতিসংঘের টেকসই উন্নয়ন ফোরামে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবন-নির্ভর প্রবৃদ্ধির ওপর বাংলাদেশের গুরুত্বারোপ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিশ্ব জনসংখ্যা দিবস আজ তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা আমাদের লক্ষ্য তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৭

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনে ছাত্র পরিষদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৪৩ Time View

সরকারি চাকরিতে আবেদনের বসয়সীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন।

সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে চলা এ কর্মসূচিতে ৩৫ থেকে ৪০ জন আন্দোলনকারীকে অংশ নিতে দেখা গেছে। তবে সংগঠনটির দাবি সারাদেশ থেকে আন্দোলনকারীরা তাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আন্দোলনকারীরা ৩৫, ৩৫.. বলে স্লোগান দিচ্ছেন।

সংগঠনটির মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, আমরা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছি। সারাদেশ থেকে চাকরি প্রত্যাশীরা আমাদের সঙ্গে যোগ দেবেন।আমাদের দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এখানে আমরা অবস্থান করব।

দাবি বাস্তবায়নে সরকারের উচ্চ মহলের সঙ্গে যোগাযোগ চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, দশম জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পরপর তিনবার সুপারিশ করার পরও কেন সরকার এটিকে উপেক্ষা করছেন? আমরা শান্তিপূর্ণভাবে গত ৭ বছর ধরে এ আন্দোলন করে আসছি।

তিনি বলেন, আবারও সরকারের কাছে দাবি করছি, দ্রুত সময়ের মধ্যে আমাদের এ দাবি মেনে নিয়ে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ