1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চেয়ে ঐক্যের পথে আসার আহ্বান ডা. জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী জাতিসংঘের টেকসই উন্নয়ন ফোরামে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবন-নির্ভর প্রবৃদ্ধির ওপর বাংলাদেশের গুরুত্বারোপ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিশ্ব জনসংখ্যা দিবস আজ তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা আমাদের লক্ষ্য তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৭

শ্রীপুরে স্পিনিং মিলের গুদামে আগুন, নিরাপত্তাকর্মীর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৪০ Time View

গাজীপুরের শ্রীপুরে একটি স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে রাসেল (৩২) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নয়নপুরের ফরিদপুর এলাকায় অটোস্পিনিং মিলের গুদামে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। তবে বিকেল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, দুপুর আড়াইটার দিকে অটোস্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং ভালুকা ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন। আশেপাশের আরও কয়েকটি ফায়ার স্টেশন থেকেও দমকল কর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

তিনি আরও জানান, আগুনে গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। পানি সংকট ও কারখানার অভ্যন্তরীণ রাস্তার সংকীর্ণ হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ