1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইবোন একসঙ্গে প্রথমবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৭৩ Time View

কিছুদিন আগ পর্যন্তও অনেকে জানতেন না যে সংগীতশিল্পী অর্ণব আর অভিনেত্রী মিথিলা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। গত সেপ্টেম্বরে মিথিলার সঞ্চালনায় ‘আমার আমি’ অনুষ্ঠানে অর্ণব অতিথি হয়ে এলে তখন জানা যায় এই দুই শিল্পীর পারিবারিক যোগসূত্র। ওই পর্বটি নিয়ে সে সময় বেশ আলোচনা হয়েছিল। এবার এই দুই ভাইবোন প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে দেওয়া ছবি দেখে তো সেটাই বোঝা যাচ্ছে।

তবে সেই কাজটি কী, তা নিয়ে দুই শিল্পীই রহস্যের জাল বুনে যাচ্ছেন।
গতকাল রোববার মিথিলাকে তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রামে অর্ণবের সঙ্গে দেওয়া ছবির ব্যাপারে প্রশ্ন করা হয়। তখন তিনি ছিলেন কলকাতায়। মেসেঞ্জারে প্রশ্নের জবাবে রহস্যকে আরও ঘনীভূত করেন মিথিলা। বলেন, ‘এখন কিছুই বলা যাবে না। বড় একটা কাজ হতে যাচ্ছে অর্ণব ভাইয়ার সঙ্গে। সময় হলে সব বলব।’

অর্ণবও মুখে কুলুপ এঁটেছেন। তিনি এখন আছেন শান্তিনিকেতনে।

মিথিলা জানালেন, এ মাসের শেষ দিকে অর্ণব দেশে ফিরলে ভাইবোনে মিলে ভালো একটা সময় খুঁজে প্রকাশ করবেন। এরপর সে সময়েই জানাবেন দুজনের নতুন প্রকল্পের কথা। সোশ্যাল মিডিয়ায় নানাজনে নানা কিছু আন্দাজ করে অর্ণব-মিথিলার ছবির নিচে মন্তব্য করে যাচ্ছেন। কেউ বলছেন, অর্ণবের মাধ্যমে মিথিলা আবার ফিরছেন গানে। কারও ধারণা, গানে নয়, অর্ণবের গানের ভিডিওতে বুঝি অভিনেত্রী মিথিলার দেখা মিলবে। একদল আবার কয়েক ধাপ এগিয়ে চিন্তা করে বসে আছে যে অর্ণব চলচ্চিত্র পরিচালনার কথা বলেছিলেন বেশ আগে। এবার বুঝি বোনকে নির্দেশনার মধ্য দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করছেন তিনি! মোটকথা, ভক্তদের জল্পনাকল্পনার শেষ নেই অর্ণব-মিথিলার নতুন প্রকল্পটি নিয়ে। সব রহস্য এখন এই দুই ভাইবোন জুটিই মেটাতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ