1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

রাফির মৃত্যুর কিছুক্ষণ আগেও খোঁজ নেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৭৬ Time View

মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুর কিছুক্ষণ আগেও তাঁর খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাফির চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে বলেন চিকিৎসকদের। এরপর প্রধানমন্ত্রীকে শোনানো হয়, মেয়েটি আর বেঁচে নেই। এই খবর শুনে শোকস্তব্ধ হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন গত রাতে সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থী নুসরাত জাহান রাফির বার্ন ইউনিটে মৃত্যুর কিছুক্ষণ আগেও তার খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী আমাকে বলেন, মেয়েটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সিঙ্গাপুরে নেওয়ার মতো হলেই তাকে সেখানে নিয়ে চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। নুসরাতের মৃত্যুর খবর শোনার পর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী।’ এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতকে চিকিৎসার জন্য সরকারি খরচে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে পাঠানো সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ