1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

ভারতে ভোটের শুরুতেই উত্তাপ চরমে! প্রার্থী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৬৮ Time View

ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচন ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সকালে। আর ভোটের শুরুতেই রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। ভোট শুরু হতেই একাধিক রাজনৈতিক সংঘাতের ঘটনার খবর এসেছে। এদিকে প্রার্থী মধুসূদন গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।

আজ সকাল থেকেই ভোটগ্রহণ পর্ব শুরু হতেই দেখা বেশ কয়েকটি সংঘাতের ঘটনা ঘটেছে।
অন্ধ্রপ্রদেশে ২৫ টি লোকসভা আসনে ভোটগ্রহণকে কেন্দ্র করেও উত্তাপ ছিল চরমে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে গুন্তাকাল লোকসভা আসনের একটি বুথে ইভিএম ভাঙচুরকে ঘিরে রীতিমত উত্তপ্ত হয় পরিস্থিতি। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেখানের জনসেনা প্রার্থীকে।

এর আগে, ভোটকেন্দ্রে প্রার্থী মধুসূদন গুপ্তা পৌঁছানোর সাথে সাথে পোলিং স্টাফদের নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপর থেকেই বিবাদ চরমে ওঠে; শুরু হয় হাতাহাতি, সংঘর্ষ। সংঘর্ষের মধ্যে ইভিএম মাটিতে ছুড়ে ফেলে দেন মধুসূদন গুপ্তা। মেশিনটি খারাপ হয়ে যায়। এরপরই মধুসূদন গুপ্তকে গ্রেপ্তার করা হয়।

সূত্র : ওয়ান ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ