1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বাবার খোঁজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৪৮ Time View

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আক্তার (১১) নামের এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক।

শিক্ষার্থীর মা আছিয়া খাতুন কালের কণ্ঠকে বলেন, ‘সাত বছর আগে মেয়েকে রেখে তার বাবা নুর আলম আমার কাছে থাকা তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যান। এর পর থেকে মাঝেমধ্যে তাঁর সঙ্গে মোবাইলে কথা হলেও তাঁর দেখা পাওয়া যায়নি। তবে গত রবিবার খবর পাই তিনি নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে কাজ করেন। সেখানে যাওয়ার পর তাঁকে না পেয়ে মোহাম্মদপুর এলাকায় এক আত্মীয়ের বাসায় রাতে থেকে সকালে সেখান থেকে পুরান ঢাকার ছিক্কাটুলির বাসায় ফেরার জন্য ডাবল ডেকার বাসে ওঠার সময় দুর্ঘটনা ঘটে। বাস থেকে মেয়ে পড়ে যায় এবং অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

আহত আক্তার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঢাকা মেডিক্যালের আবাসিক চিকিত্সক ডা. আলাউদ্দিন বলেন, তার অবস্থা আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ