1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

আবরারের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ বহাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৫০ Time View

বাসচাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ খারিজ করে এ আদেশ দেন।

এর আগে গত ২০ মার্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দিয়েছিলেন। রুলে আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়েছিলেন আদালত।

আদালতে রিটটি দায়ের করেছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ সকালে রাজধানীর প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত বাসের চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ