1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

অনন্ত জলিলের অর্ধকোটি টাকা নিয়ে ড্রাইভারের চম্পট!

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৬৬ Time View

বিপুল পরিমাণ টাকা খুইয়েছেন অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক অনন্ত জলিল। আজ রবিবার দুপুরে তার এজে আই গ্রুপের গাড়ির চালক মোঃ শহিদ মিয়া ৫৭ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এ বিষয়ে সাভার থানায় মামলাও দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন অনন্ত জলিলের প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের কর্মকর্তা আসাদুল ইসলাম। এ বিষয়ে ফেসবুকে ভক্তদের কাছে সহযোগিতা কামনা করেছেন অনন্ত।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ঘটনা নিয়ে অনন্ত জলিল লিখেছেন, ‘আমার ভক্তদের কাছে আমি আজকে একটি সাহায্য চাচ্ছি।আপনারা সবাই জানেন ১৯৯৬ সাল থেকে সাভারের হেমায়েতপুরে অবস্থিত এ জে আই গ্রুপ সুনামের সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। আজ আমার ফ্যাক্টরির এক ড্রাইভার মোঃ শহিদ মিয়া ৫৩ লক্ষ টাকা ফ্যাক্টরির গ্যাস বিল না দিয়ে টাকা গুলো নিয়ে পালিয়ে গেছে।’

ড্রাইভার মোঃ শহিদ মিয়া। ছবি : ফেসবুক

‘ফ্যাক্টরির একজন একাউন্টেন্ট মো: জহির তার সঙ্গে ছিল। জহির সোনালী ব্যাংকে ভ্যাট দিতে ঢুকে ছিল এবং গাড়িতে টাকাগুলো সহ ড্রাইভারকে সাবধানে দেখাশোনার জন্য বলে গিয়েছিল । জহির সোনালী ব্যাংকে যাওয়ার পর সে সুযোগ বুঝে টাকাগুলো নিয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। আমি তার যাবতীয় ইনফরমেশন শেয়ার করলাম। অলরেডি থানায় মামলা করা হয়েছে। যে এই প্রতারককে ধরিয়ে দিতে পারবে তাকে আমি অনন্ত জলিল নিজ হাতে পুরস্কৃত করবো ইনশাল্লাহ। অনুগ্রহপূর্বক শুধুমাত্র সংবাদাতাই যোগাযোগ করবেন’

পোস্টের নিচে অনন্ত মি. মীর (০১৭১১৭৩৯৫৪১) এবং মি. আসাদ (০১৬৭৬৫৫৯৭৫৬) নামের দুজন কর্মকর্তার মোবাইল নম্বর যোগ করে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ