1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মাঠে থাকবেন জয়া আহসান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ৭২ Time View

২২ এপ্রিল শুরু হচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ–২০১৯ (অনূর্ধ্ব-১৯)। এই খেলা ঘিরে নানা দিকে হচ্ছে নানান আয়োজন। গান–নাটকের পর এবার বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপের শুভেচ্ছাদূতের নাম জানা গেল। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এই আয়োজনের দূত।

গতকাল কথা হয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে। তিনি জানান, নিজের দায়বদ্ধতার জায়গা থেকে এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। জয়া বলেন, ‘অনূর্ধ্ব ১৯–এ যারা অংশ নিচ্ছে, তারা প্রত্যেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজেদের চেষ্টা ও মেধার জোরে উঠে এসেছে। মেয়েদের নিয়ে এই আয়োজন নারীর ক্ষমতায়নেরও একটি দারুণ দৃষ্টান্ত। আমি যেমন এতে অংশ নেওয়া খেলোয়াড়দের উৎসাহ দেব, তেমনি তাদের গল্পও আমাকে অনুপ্রেরণা জোগাবে।’
তা ছাড়া এই আয়োজনের সঙ্গে যে নাম, অর্থাৎ বঙ্গমাতা ফজিলাতুন্নেছার নাম জড়িয়ে আছে, সেটাও আমার জন্য গর্বের।’

বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ২০১৯–এর বিভিন্ন কার্যক্রমে জয়া আহসানকে দেখা যাবে। তিনি কিশোরী খেলোয়াড়দের উৎসাহ জোগাবেন,
তাঁদের পাশে থাকবেন এবং গ্যালারিতে বসে তাঁদের খেলাও দেখবেন।

জয়া বলেন, ‘শুধু শুভেচ্ছাদূত হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি সবাইকে বলতে চাই, আপনারা আসুন, গ্যালারিতে বসে আমাদের মেয়েদের উৎসাহ দিন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ