1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

৫৪ কোটি ফেসবুক ব্যবহারকারীর আইডি, পাসওয়ার্ডসহ তথ্য ফাঁস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ৪৬ Time View

সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান আপগার্ড-এর গবেষকরা জানিয়েছেন, তারা দুটি ভিন্ন সার্ভারে কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণের বিষয়টি উদঘাটন করতে সক্ষম হয়েছে। একটি ব্লগ পোষ্টে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আপগার্ড জানিয়েছে, আমাজনের সার্ভারে কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীর যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো হলো-নাম, পাসওয়ার্ড, কমেন্টস ইত্যাদি। দুটি ভিন্ন ফেসবুক অ্যাপ ডেভলপারের মাধ্যমে আমাজনের ক্লাউড সার্ভারে সংরক্ষিত করা হয়েছে।

আপগার্ড বলছে, মেক্সিকোর কালচারা কালেকটিভা নামের একটি কম্পানি আমাজনের সার্ভারে প্রায় ১৪৬ গিগাবাইট ডাটা সংরক্ষণ করেছে। এর মধ্যে ৫৪ কোটি ( ৫৪০ মিলিয়ন) গ্রাহকের তথ্যও (রেকর্ড) রয়েছে।

প্রসঙ্গত, এর আগেও ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার সংক্রান্ত কেলেঙ্কারি নিয়ে খবর মিলেছে। গত বছর ক্যামব্রিজ অ্যানালাইটিকা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে ফেসবুক। সে সময় অভিযোগ ওঠে, প্রায় এক কোটি ফেসবুক ব্যবহারকারী তথ্য তাদের অগোচরে হাতিয়ে নিয়েছে ফেসবুক।

সূত্র : ওয়ারর্ড, গিজমোডো

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ