1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

প্রিয়াঙ্কা এবার সুপারহিরোইন?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ৬৬ Time View

‘কোয়েন্টিকো’ টিভি সিরিজে অভিনয়ের পর প্রিয়াঙ্কা চোপড়ার জন্য হলিউডের দরজা খুলে গেছে। একের পর এক সিনেমায় অভিনয় করছেন তিনি। অভিনয় করলেন ইজ নট ইট রোমান্টিক সিনেমায়। সম্প্রতি তাঁর কথা হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার পরিচালক জো রুশোর সঙ্গে। গুঞ্জন উঠেছে, তাহলে কি জো রুশোর কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রিয়াঙ্কা?

জো রুশো এখন তাঁর চলচ্চিত্রের প্রচারে ভারতে। সেখানেই কথা হয়েছে প্রিয়াঙ্কার সঙ্গে। তিনি বলেন, প্রিয়াঙ্কার সঙ্গে কথা হয়েছে। কিন্তু কী নিয়ে কথা হয়েছে, তা এখনো জানা যায়নি। রুশো বলেন, ‘প্রিয়াঙ্কা এখন নিজেকে আন্তর্জাতিক তারকা হিসেবে তুলে ধরছেন। তিনি দারুণ। তাঁর সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আমাদের খুবই ভালো আলাপ হয়েছে। তবে এখনই আমি বলতে চাইছে না, কী নিয়ে কথা হয়েছে।’

মারভেল স্টুডিও গত বছর ঘোষণা দিয়েছিল, তারা নতুন একজন নারী সুপারহিরো চরিত্র নিয়ে ভাবছে। চরিত্রটির নাম কমলা খান। এটি হবে প্রথম নারী মুসলিম সুপারহিরো। যদিও ঘোষণা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, ওই চরিত্রেই পছন্দ করা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে।

সম্প্রতি প্রিয়াঙ্কা শেষ করলেন দ্য স্কাই ইজ পিঙ্ক সিনেমার কাজ। এটি পরিচালনা করেছেন সোনালি বোস। বলিউড হাঙ্গামা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ