1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বিচ্ছেদের খবরে ক্ষুব্ধ হয়ে আইনি পদক্ষেপ নিচ্ছেন প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৬৮ Time View

সংসার ভাঙতে চলেছে মার্কিন ম্যাগাজিনের এমন খবরে ক্ষুব্ধ বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, ওই ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন তিনি। আইনজীবীর মতে, দু’জনেরই পাবলিক ইমেজ নষ্ট করার ক্ষতিপূরণ দাবি করা হবে। প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ সূত্রের দাবি, বেশির ভাগ সময়ই সমালোচনাকে পাত্তা না দেওয়া প্রিয়াঙ্কা সংসার ভাঙার এমন খবরে দুঃখ পেয়েছেন।

ওই ম্যাগাজিনে লেখা হয়েছিল শুধু টাকার জন্যই প্রিয়াঙ্কা বিয়ে করেছেন। নায়িকার দাবি, এতে তার এতদিনের তৈরি ইমেজ নষ্ট হয়েছে। ফলে ম্যাগাজিনের বিরুদ্ধে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করতে পারেন তিনি।

নিকের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক যে মজবুত রয়েছে, সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি দিয়ে তা প্রমাণ করছেন প্রিয়াঙ্কা।

সদ্য আটলান্টায় জোনাস ব্রাদার্সের শো-এ গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে নিক ছাড়াও তার দুই ভাই জো এবং কেভিন উপস্থিত ছিলেন। মঞ্চ থেকেই ইঙ্গিতে প্রিয়াঙ্কাকে ‘আই লাভ ইউ’ বলেন নিক। ওই কনসার্ট চলাকালীন এক নারী ভক্ত নিকের দিকে নিজের অন্তর্বাস ছুড়ে দেন। তা নিজের হাতে নিককে পৌঁছে দেন প্রিয়াঙ্কা। এই ঘটনায় একটুও বিরক্তি ছিল না প্রিয়াঙ্কার মুখে। বরং ছবি দেখে অনেকেরই মনে হয়েছে, তিনি বেশ মজা পেয়েছেন।

ওই ম্যাগাজিনের দাবি, নিকের হয়ে বিয়ের পর থেকে সব সিদ্ধান্তই প্রিয়াঙ্কা নিচ্ছিলেন। নিকের নিজস্ব মতামতের কোনো গুরুত্ব ছিল না। সে কারণেই নাকি তাদের দাম্পত্যে সমস্যা দেখা দিয়েছিল।

কিন্তু প্রিয়াঙ্কার সোশ্যাল ফলোয়াররা এ দাবি মানতে নারাজ। নিকের ব্যবহারে প্রিয়াঙ্কার প্রতি কোন অসন্তোষ দেখতে পাননি তারা। সে কারণেই গোটা ঘটনা সমালোচনা বলেই উড়িয়ে গিতে চান প্রিয়াঙ্কার ভক্তরা। যদিও আইনি পথে প্রিয়াঙ্কা ব্যবস্থা নেয়ার পর গোটা ঘটনা কোন দিকে মোড় নেয়, সে দিকেই তাকিয়ে সিনে মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ