1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ছয় মাসে ইস্যু করা হয়েছে ৫২ লাখ ওমরাহ ভিসা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৪৬ Time View

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৮ সালের অক্টোবর থেকে চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত ৫২ লাখ ৭৬ হাজার নয়শ ১৩ জন ওমরাহ ভিসা ইস্যু করেছেন। মন্ত্রণালয় এক পরিসংখ্যানে বলেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত ৪৭ লাখ ৯৮ হাজার ৫৭ জন ইতোমধ্যেই ওমরাহ সম্পন্ন করেছেন।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসে ৪৩ লাখের বেশি মানুষ ওমরাহ করেছেন। বর্তমানে তিন লাখ ৩৭ হাজার ছয়শ ১৪ জন ওমরাহ পালনের জন্য মক্কায় অবস্থান করছেন। এছাড়া মদীনায় রয়েছেন আরো এক লাখ ৫০ হাজার পাঁচশ ছয় জন।

ওমরাহ পালনকারীদের মধ্যে বিমানে এসেছেন ৪২ লাখ ৮২ হাজার চারশ ১৩ জন, স্থলপথে এসেছেন চার লাখ ৬৪ হাজার দু’শ ৩৮ জন এবং নৌপথে ৫১ হাজার চারশ ছয় জন।

কেবল পাকিস্তান থেকেই ১১ লাখ ২৯ হাজার নয়শ ৬৫ জন ওমরাহ পালনের জন্য ভিসা ইস্যু করেছেন। অন্যদিকে ভারত থেকে ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছে চার লাখ ৭২ হাজার একশ তিন জনের।

ওমরাহ পালনকারীদের সেবায় নিয়োজিত রয়েছেন ১০ হাজার চার শতাধিক সৌদি কর্মী। তাদের মধ্যে আট হাজার ছয়শ ২২ জন পুরুষ এবং নারী এক হাজার সাতশ ৭৮ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ