1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ধর্ষকদের বিরুদ্ধে লড়ে মেয়েকে উদ্ধার করে প্রশংসিত তিনি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৪২ Time View

দক্ষিণ আফ্রিকায় নকুবঙ্গা ক্যাম্পি নামের এই নারী ‘লায়ন মামা’ হিসেবে পরিচিত। নিজের মেয়েকে ধর্ষণ করতে দেখে তিনজনের একজনকে হত্যা এবং অপর দু’জনকে পিটিয়ে আহত করার পর লায়ন মামা উপাধি পান তিনি।

হত্যা মামলার শুনানির সময় দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। তার পরই উঠে আসে, মেয়েকে বাঁচানোর জন্য একজন মা হিসেবে তিনি ঠিক কী ধরনের লড়াই করেছেন। আর সেই ঘটনা ঘটেছে মধ্য রাতে।

বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে নিজের মেয়েকে ধর্ষণ করা হচ্ছে বলে খবর পান তিনি। তৎক্ষণাৎ তিনি সেখানে ছুটে গিয়ে মেয়েকে বাঁচানোর পাশাপাশি ধর্ষকদের মোক্ষম জবাব দেয়ার চেষ্টা করেন।

অবশ্য ওই নারী প্রথমে পুলিশকে ফোন করেছিলেন। তবে পুলিশের কাছ থেকে কোনো ধরনের ফলাবর্তন না পেয়ে নিজেই বেরিয়ে পড়েন মেয়েকে রক্ষার জন্য। এমনকি মেয়েকে বাঁচাতে যাওয়ার সময় কাউকেই তিনি পাশে পাননি।

লায়ন মামা বলেন, ওই সময়টা অত্যন্ত ভীতকর ছিল। তবে যেহেতু আমার মেয়ে বিপদের মধ্যে আছে। সে ক্ষেত্রে অন্য কোনো চিন্তা মাথায় আসেনি। ছুটে গেছি ঘটনাস্থলে। আর আমি আগে থেকেই ভেবেছিলাম, মেয়েকে হয়তো জীবিত ফেরত পাব না। কারণ, ধর্ষকরা পরিচিত ছিল। আমার মেয়ে বেঁচে থাকলে তাদের বিরুদ্ধে মামলা হতো, সব প্রকাশ্যে আসতো। সে কারনে তারা আমার মেয়েকে মেরে ফেলবে বলেই ধরে নিয়েছিলাম।

মেয়েকে উদ্ধারের জন্য রান্নাঘর থেকে দা নিয়ে বের হন ওই নারী। ঘটনাস্থলে পৌঁছেই শুরু করেন ছুরিকাঘাত। তবে সেখানে ঠিক কী ঘটেছিল, তা বিস্তারিত বলতে চান না ওই নারী। বর্তমানে তার মেয়ে সুস্থ রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ