1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

‘এফ আর টাওয়ার নির্মাণে অনিয়ম-দুর্নীতির অনুসন্ধান করবে দুদক’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৪০ Time View

বনানীর এফ আর টাওয়ার নির্মাণে যে অনিয়ম-দুর্নীতি হয়েছে তার অনুসন্ধান দুদক করবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বনানীর দুর্ঘটনা নিয়ে দুদক চেয়ারম্যান আরো বলেন, আমি শঙ্কিত। এই অনিয়ম নিয়ম হয়ে গেলে বনানীর মতো ট্র্যাজেডির ঘটনা আরও ঘটতেই থাকবে। এই নিয়ম বন্ধ করতে হবে। এই অনিয়ম-দুর্নীতিগ্রস্তরা আদালত থেকে ছাড়া পেলেও দুদক তাদের ছাড়বে না।

ইকবাল মাহমুদ বলেন, যেসব দুর্নীতিবাজ লুটপাট করেছেন এবং এসব কাজে যারা অংশীদার হয়েছেন, তাদের কাউকে ছাড়া হবে না। যারা সরকারি সম্পত্তি-রেল-পূর্ত ও বন বিভাগের সম্পত্তি গ্রাস করেছেন, তারা সাবধান হয়ে যান। জনগণের সম্পত্তি ফিরিয়ে দিন, তা না হলে আমরা যা করার তাই করব।

তিনি আরো বলেন, এ ছাড়া যারা জনগণের অর্থ নিয়েছেন, তারা ফেরত দিন না হলে আমরা ব্যবস্থা নেব। এতে শতভাগ না হলেও অন্তত ১০ ভাগ আমরা সফল হব।

এ সময় শপথ করে দুদক চেয়ারম্যান বলেন, কথার চেয়ে কাজ করে দেখিয়ে দিতে চাই- ২০১৯ সাল হবে কাজের বছর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ