1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

এফ আর টাওয়ারে আগুন : মামলা ডিবিতে হস্তান্তর

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৬৪ Time View

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। এদিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এ ঘটনায় গ্রেপ্তারকৃত তাসভির-ফারুককে রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আজ রবিবার সকালে মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে ডিবির (উত্তর) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহজাহান সাজু গণমাধ্যমকে জানান, এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী থানায় দায়ের হওয়া মামলাটি ইতোমধ্যে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে মামলা ও গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে ডিবির (উত্তর) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলাইন সিথিল বলেন, গ্রেপ্তারকৃত দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার বনানী থানায় অবহেলা, অনিয়মের মাধ্যমে ভবন নির্মাণ করে অগ্নিকাণ্ড ঘটানোসহ বিভিন্ন অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। এতে এফআর টাওয়ারের জমি ও স্থাপনার একাংশের মালিক, প্রকৌশলী এস এম এইচ আই ফারুক এবং বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলামসহ তিনজনকে আসামি করা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই ফারুক ও বারিধারার বাসা থেকে তাসভিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ