1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

ডিএনসিসি মার্কেট বহুতল হওয়া দরকার : হানিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৩৯ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ডিএনসিসির এ মার্কেট আন্তর্জাতিকমানের হওয়ার কথা ছিলো, কিন্তু কেন হয়নি, আমার তা বোধগম্য নয়। বারবার যেহেতু এখানে অগ্নিকাণ্ড ঘটছে, তাই ব্যবসায়ীদের স্বার্থে এ মার্কেট বহুতল হওয়া দরকার।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানের আগুনে পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

হানিফ আরো বলেন, কাঁচাবাজারের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন। তারা আজকেই সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে। যেসব ব্যবসায়ী ক্ষয়ক্ষতি হয়েছেন, তাদের বিষয়ে সিটি কর্পোরেশন খোঁজ-খবর নিচ্ছে।

এর আগে মার্কেটে পুড়ে যাওয়া দোকান মালিকদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন তিনি।

উল্লেখ্য, আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগে। সকাল সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় ব্যবসায়ীদের জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ