1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মোদি হতে ছয় ঘণ্টা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৭২ Time View

বিবেক ওবেরয় থেকে নরেন্দ্র সিং মোদি হয়ে উঠতে ছয় ঘণ্টা সময় লেগেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদির ওপর নির্মিত ছবিতে মোদির ভূমিকায় দেখা যাবে বিবেক ওবেরয়কে। আর এই বলিউড তারকার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লুকের দিক থেকে মোদি হয়ে ওঠা। আর সেই চ্যালেঞ্জে তিনি উতরে গেছেন।

বিবেকের এই মোদি হয়ে ওঠার সফর বেশ কষ্টসাধ্য ছিল। ছবির প্রযোজক সন্দীপ সিং বলেছেন, ‘এই ছবিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিবেক ওবেরয়কে কীভাবে মোদি জির লুকে আনা যায়। প্রধানমন্ত্রীর খুঁটিনাটি জিনিস আমরা লক্ষ করেছি। একবার মিটিংয়ের সময় আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে ছবিটা আমরা বানাব না।’

শুটিং শুরু করার আগে ঘণ্টার পর ঘণ্টা ধরে বিবেককে মেকআপ করতে হতো। এ প্রসঙ্গে বিবেক বলেন, ‘আমাকে বলাই হয়েছিল একটা দীর্ঘ প্রক্রিয়া আছে। পুরো মেকআপ করতে ছয় ঘণ্টা সময় লাগত। মেকআপের পরে যখন প্রথম লুক সামনে এসেছিল, তখন কোনো দিক থেকেই আমাকে মোদির মতো লাগছিল না।’

ছবির মেকআপ আর্টিস্ট প্রীতি অবশ্য হার মানেননি। তিনি শেষ একটা সুযোগ চেয়েছিলেন। এর পরের পরীক্ষায় প্রীতি উতরে যান। মেকআপের পর বিবেকের প্রথম ফটোশুটে যে লুক আসে, তা ছবির নির্মাতা থেকে পরিচালক—সবার পছন্দ হয়। ছবির পরিচালক উমাংগ কুমার বলেন, ‘বিবেক গোঁফ লাগানোর পর একদম মোদি জির লুক আসে। আমি মেকআপ টিমকে বলি, এই নিয়ে তারা যেন আর কোনো পরীক্ষা-নিরীক্ষা না করে।’

নরেন্দ্র সিং মোদির ওপর নির্মিত ছবিটি আগামী ৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা। এরই মধ্যে ছবিটিকে ঘিরে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিরোধিতা করছে। অভিযোগ উঠেছে, নির্বাচনের মুখে ছবিটি মুক্তি পাচ্ছে বলে ভোটারদের এই ছবিটি প্রভাবিত করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ