1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

অন্যদের কাজের কৃতিত্ব নিচ্ছেন মোদি, অভিযোগ বিরোধীদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ৫৯ Time View

পশ্চিমবঙ্গে তৃণমূলের পক্ষ থেকে মোদির উদ্দেশ্যে বলা হয়েছে, অন্যদের করা কাজের কৃতিত্ব নেওয়া এবার বন্ধ করুন। বিজ্ঞানীরা দিন-রাত পরিশ্রম করে কাজ করে দেশকে সাফল্য এনে দিয়েছে, আর প্রধানমন্ত্রী কৃতিত্ব নিচ্ছেন! ভারতের মহাকাশের মহাশক্তি হয়ে ওঠার নেপথ্যে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। যিনি এই সাফল্যের কৃতিত্ব নিচ্ছেন, সেই প্রধানমন্ত্রী মোদির সরকার গত পাঁচ বছরে দেশের মানুষের জন্য বিন্দুমাত্র সুরাহাও করেনি।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, কেন্দ্রীয় সরকার মানুষের পাশে থাকেনি। এখন ভোটের সময় দেশের মানুষকে বোকা বানানো বন্ধ করুন। এভাবে নির্বাচনে জিততে পারবেন না। এসবের কোনো প্রভাব ভোটের ওপর পড়বে না।

এর আগে বুধবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কিছুক্ষণ আগে মহাকাশে শক্তিধর রাষ্ট্র হয়েছে ভারত। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর ভারত এই তকমা পেল।

তিনি বলেন, ভারতের অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল লোয়ার অরবিটে থাকা স্যাটেলাইটকে ধ্বংস করে দিয়েছে। তিন মিনিটে সাফল্যের সঙ্গে অপারেশন শেষ হয়েছে। এই মিশনের নাম মিশন শক্তি। প্রযুক্তিগত উৎকর্ষতা চরমসীমায় গেলে এই কাজ করা সম্ভব।

তার ঘোষণার বৈধতা নিয়ে প্রশ্নও তুলেছে বিরোধী দলগুলো। লোকসভা নির্বাচনের আগে এ ধরনের ঘোষণার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠছে। সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে কয়েকটি বিরোধী দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ