1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

১ এপ্রিল ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৪৪ Time View

আগামী ১ এপ্রিল ভারত ও বাংলাদেশের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এই দুই প্রতিবেশী দেশের মধ্যকার আন্তঃসীমান্ত নিরাপত্তা, সীমান্তে পাচার ও সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে ৭ম বৈঠকে দুদেশের পক্ষে নেতৃত্ব দিবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

ভারতে বাংলাদেশ হাই কমিশন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বৈঠকে যোগ দিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিন দিনের সরকারি সফরে আগামী ৩১ মার্চ নয়াদিল্লিতে পৌঁছাবেন। তিনি ২ এপ্রিল ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। এরআগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের ৬তম বৈঠক গত বছরের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সেসময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বাংলাদেশ সফরে এসেছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অন্য আরেটি সূত্র জানিয়েছে, ১১ এপ্রিল থেকে ভারতের সাধারণ নির্বাচন শুরুর আগের এই বৈঠকে তারা বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ, তাদের প্রত্যাবর্তন, ভিসা ইস্যুর ক্ষেত্রে সীমাবদ্ধতা (জরুরি প্রয়োজন ব্যতীত) এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।

ভারতের লোকসভার ৫৪৩ আসনের ওই নির্বাচন ১১ এপ্রিল থেকে ৭ দফায় অনুষ্ঠিত হয়ে ১৯ মে শেষ হবে। এবং নির্বাচনের ফলাফল ২৩ মে ঘোষণা করা হবে। সূত্র : বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ