1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

পাকিস্তানে দুই কিশোরীকে ধর্মান্তরিত করার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৫৭ Time View

পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায় হিন্দু দুই কিশোরীকে অপহরণ করে, ধর্মান্তর করিয়ে, জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় সে দেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে প্রতিবাদ শুরু করেছে।

জানা গেছে, দুই কিশোরীর একজনের বয়স ১৩ বছর এবং অন্যজন ১৫ বছর বয়সী। হোলির দিন সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতিকারী জোর করে তাদের বাড়িতে ঢুকে যায়। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। অস্ত্রের মুখে দুই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় তারা।

ওই ঘটনার কিছুক্ষণ পরেই একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। তাতে দেখা যায়, দুই বোনেরই তাদের চেয়ে বয়সে অনেক বড় পাত্রের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। পরে আরেকটি ভিডিও সামনে আসে। তাতে আবার দুই বোনকে বলতে শোনা যায়, তারা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে। বিয়ে করতেও তাদের কেউ জোর করেনি।

ভিডিওতে ওই কিশোরীদের জোর করে কথাগুলো বলিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তানের স্বেচ্ছাসেবী সংস্থা পাকিস্তান হিন্দু সেবা ওয়েলফেয়ার ট্রাস্ট।

এ ব্যাপারে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী রবিবার বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সিন্ধু প্রদেশের দুই কিশোরী হিন্দু মেয়েদের অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর এবং কম বয়সী বিয়ে সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তাদের পুনরুদ্ধারের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ