1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

‘পশ্চিমারা একজন মুসলিমের অপরাধ সবার ওপর চাপিয়ে দেয়’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৫২ Time View

পশ্চিমারা একজন মুসলিমের অপরাধকে সব মুসলিমের ওপর চাপিয়ে দেয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার বিকালে ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে যৌথ প্রেস কনফারেন্সে ইসলামফোবিয়ার ভয়াবহতা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমা বিশ্ব ইসলামফোবিয়া ছড়িয়েছে। একজন মুসলিমের অপরাধকে তারা দেড়শ কোটি মুসলিমের ওপর চাপিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।

ক্রাইস্টচার্চের নৃশংসতাকে পশ্চিমাদের তৈরি ইসলামফোবিয়ার ফসল উল্লেখ করে ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান বলেন, নির্দিষ্ট টার্গেট নিয়েই এতবছর ইসলামফোবিয়া ছড়ানো হয়েছে। ক্রাইস্টচার্চে নির্মমভাবে বৃদ্ধ, নারী ও শিশুদের হত্যার ঘটনাটি খুনি সরাসরি সম্প্রচারও করেছে। এটা পশ্চিমাদের ছড়ানো ইসলামফোবিয়ার ফসল।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের প্রশংসা করে বলেন, এ দুজনই এখন মুসলিম বিশ্বকে সঠিকভাবে নেতৃত্ব দিচ্ছেন।

মাহাথিরের পাকিস্তান সফরকে স্বাগত জানিয়ে ইমরান খান বলেন, ড. মাহাথির মোহাম্মদ ও রিসেপ তাইয়্যিপ এরদোগানকে মুসলিম বিশ্ব তাদের নেতা হিসেবে বিবেচনা করে। মুসলিমদের অধিকার রক্ষায় তাদের দৃঢ় নেতৃত্ব একটি প্রতিষ্ঠিত বিষয়।

বড় অনেক মুসলিম দেশ আন্তর্জাতিক পর্যায়ে মুসলিমদের পক্ষে তেমন জোরালো অবস্থান গ্রহণ করে না বলে বিষয়টি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন ইমরান খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ