1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

তানভীর-মেহজাবীনের ‘নীলা, ভুলু ও মেরাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৭৫ Time View

নীলা, ভুলু ও মেরাজ’ শিরোনামের খণ্ড নাটকে অভিনয় করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর ও অভিনেত্রী মেহজাবীন। রাজীব আহমেদের রচনায় এবং এহসানুল হক চৌধুরীর পরিচালনায় এ নাটকে আরও অভিনয় করেছেন এস এন জনি, পীরজাদা শহীদুল, শেখ স্বপ্না।

নাটকের গল্পে দেখা যাবে, ‘নীলা আর ভুলুদের বাড়ি পাশাপাশি। দুই পরিবারের মধ্যে ভীষণ মিল। সবাই জানে ওদের ভাই বোনের মতো সম্পর্ক। আসলে ভেতরে ভেতরে তাদের কঠিন প্রেম। কিন্তু সমস্যা হলো ভুলুকে নীলার পরিবারের কেউ পছন্দ করে না। তার সঙ্গে সবাই বাড়ির কাজের ছেলের মতো আচরণ করে। যা নীলা পছন্দ করে না। একদিন জানাজানি হয়ে যায় নীলা ও ভুলুর প্রেম কাহিনী। তুলকালাম বেঁধে যায় দুই পরিবারের।

গল্পে আরও দেখা যাবে, নীলার পরিবার তার বিয়ে ঠিক করে শিক্ষিত ভদ্র পয়সাওয়ালা মেরাজের সাথে। দ্রুত মেরাজ সকলের মন জয় করে নিতে থাকে। ভুলু সাহসই পায় না মেরাজের সামনে দাঁড়ানোর। বাধ্য হয়ে একদিন নীলাই পূর্বের সব কাহিনী খুলে বলে মেরাজকে। কিন্তু তাতে কী বিশেষ ফায়দা হয়? নীলার সাথে ভুলুর কি মিলন হয়, নাকি পরিবার মিরাজের সাথেই বিয়ে দেয় নীলাকে? নাকি এর পরিনতি অন্যকিছু হয়, যা জানতে হলে নাটকটি দেখতে হবে।

নাটকটি নিয়ে তানভীর বলেন, রাজকুমার সবসময় রাজকন্যাকে নিয়ে যায়। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস, একজন রাখালও তার ভালোবাসার জোরে রাজকুমারীকে ছিনিয়ে পারে সেটা ‘নীলা, ভুলু ও মেরাজ’ নাটকটি দেখলে দর্শক বুঝতে পারবেন।

আজ (শুক্রবার) রাত ৯ টায় এটিএন বাংলায় প্রচারিত হবে নাটকটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ