1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

ঘরের মাঠে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৬৮ Time View

প্রতিশোধের বৃত্ত পূর্ণ করল অস্ট্রেলিয়া। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার মাটি থেকে প্রথমবার টেস্ট ও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে ফিরেছিল ভারত। সূচিতে টেস্ট ক্রিকেট না থাকলেও পালটা ভারত সফরে এসে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দখল নিল অজিরা।

০-২ পিছিয়ে থাকা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ জিতল অ্যারন ফিঞ্চরা। হায়দরাবাদ ও নাগপুরে প্রথম দুটি ওয়ানডে জিতে নেয় ভারত। রাঁচি ও মোহালিতে পালটা জয় তুলে নিয়ে সিরিজে ২-২ সমতা ফেরায় অস্ট্রেলিয়া। দিল্লির নির্নায়ক একদিনের ম্যাচে ভারতকে ৩৫ রানে হারিয়ে দেয় অজিরা।

কোটলায় টসে জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান তোলে। জবাবে ভারত ৫০ ওভারে ২৩৭ রান তুলে অলআউট হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ