1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ইসরায়েল শুধু ইহুদিদের রাষ্ট্র, বললেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৪৬ Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সকল নাগরিকের রাষ্ট্র নয় ইসরায়েল। এর আগেও বহুবার তিনি বলেছেন, ইহুদিদের রাষ্ট্র হলো ইসরায়েল।

ইসরায়েলি অভিনেত্রী রতেম সেলার সমালোচনার জবাবে নেতানিয়াহু বলেন, ইসরায়েল সকল নাগরিকের রাষ্ট্র নয়। ইসরায়েলের জাতীয়তাবাদের ব্যাপারে পাস হওয়া আইনানুসারে, ইসরায়েল কেবল ইহুদিদের রাষ্ট্র এবং কেবল ইহুদিদেরই।

গত গ্রীষ্মে ওই আইন পাস করা হয়েছে। সরকারি দপ্তরে আরবি ভাষার ব্যবহার বাদ দিয়ে দেয়া হয়েছে। সেই সঙ্গে কেবল হিব্রুকে করা হয়েছে রাষ্ট্রীয় ভাষা।

নেতানিয়াহু মনে করেন, ইহুদিদের জন্য ইসরায়েল হলো ঐতিহাসিক মাতৃভূমি। সে ক্ষেত্রে ইহুদিরা সেখানে বাড়তি সুবিধা ভোগ করার অধিকার রাখে।

এদিকে অভিনেত্রী সেলা এর আগে বলেছেন, এখানে জন্ম নেয়া সবাই সমান মর্যাদার অধিকারী এবং এই রাষ্ট্র এখানকার সকল নাগরিকের। আরবরাও মানুষ। সমকামি থেকে শুরু করে বামপন্থীরাও মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ